রাজধানীতে ৩০ টাকার দ্বন্দ্বে বন্ধুর হাতে বন্ধু খুন, অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে ৩০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র আসামি রাকিব হোসেনক (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) রাতে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মমিন (২০) ও রাকিব হোসেন (১৯) দুই বন্ধু। রাকিব পরিচ্ছন্ন কর্মী ও মমিন দোকান কর্মচারী।

গত ১২ মে সন্ধ্যার রাকিব ও মমিন আরেক বন্ধু আলামিনসহ এজিবি কলোনি ও আল হেলাল জোনের আম গাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করে।

পুলিশ জানায়, আলামিনকে আম বিক্রির ১৩০ টাকা দেওয়া হলেও অবশিষ্ট ২৬০ টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ১২ মে রাতে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে রাকিব মমিনকে আম বিক্রির ১০০ টাকা দেয়। এসময় মমিন আরও ৩০ টাকা দাবি করলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুইজন বাড়ি চলে যায়।

মতিঝিল থানা পুলিশ জানায়, পরের দিন সকাল ১০টার দিকে একই জায়গায় আবার দেখা হলে তাদের মধ্যে ওই টাকা নিয়ে তর্ক হয়। তর্কের মধ্যে মমিন, আসামির মা-বোনকে উদ্দেশ্য করে গালিগালাজ করলে রাকিব, মমিনকে থাপ্পড় মারে। একপর্যায়ে রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলার নিচে ডান পাশে জখম করে।

আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলে রিকশাযোগে ঢাকা মেডিক্যালে নিয়ে যায় রাকিব। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করার পর রাকিব কৌশলে পালিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহ চলে যায়।
পরে লাশের ময়নাতদন্ত শেষে ভুক্তভোগীর বাবা ফিরোজ শেখ লাশ গ্রহণ করে ও মতিঝিল থানায় আসামি রাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাত দিনের মধ্যে রাকিব হোসেনকে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। আসামি বিজ্ঞ আদালতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।