রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আগুন লাগার দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাননি বলে জানান তিনি।

জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি বলেও জানান তিনি।

বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তখন ফায়ারের ওই কর্মকর্তা জানান, ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ আসে আমাদের কাছে। ভবনটি থেকে আমরা দুজনকে জীবিত উদ্ধার করেছি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।