রাজধানীর যেসব জায়গায় সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন নিষিদ্ধ

রাজধানীর কয়েকটি স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা ও গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা আগামী রোববার (৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে।

যেসব এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে

• প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও সংলগ্ন এলাকা
• বাংলাদেশ সচিবালয় ও আশপাশের এলাকা
• হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
• কাকরাইল মসজিদ ক্রসিং
• অফিসার্স ক্লাব ক্রসিং
• মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকা

ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রয়োজনে পরবর্তী সময় নতুন নির্দেশনাও দেওয়া হবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।