রাজধানী থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর কদমতলী এলাকা থেকে দুটি হত্যা মামলাসহ ১২টি মামলার এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মো. রাজনকে (২৯) গ্রেপ্তার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাজন কদমতলী থানার ৫২ নং ওয়ার্ডের ১ নং ইউনিট যুবলীগ সভাপতি।

শনিবার (১৯ এপ্রিল) রাতে কদমতলী থানাধীন হাজী লাল মিয়া সর্দার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

কদমতলী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে অস্ত্রধারী সস্ত্রাসীদের সাথে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করেছিলেন।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি হত্যা মামলাসহ তিনটি মামলা এবং চাঁদাবাজি, দস্যুতা ও মাদকের ১২টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।