রাজশাহীর শাহ মখদুম থানার শেখপাড়া বড়বনগ্রামে ইস্পাহানি চা-এর বিভাগীয় অফিসে ভোরে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে অফিসের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে রাখার পর ডাকাতরা অফিসে প্রবেশ করে দুই দফতরের ড্রয়ার ভাঙে।
দোতলায় প্রধান অফিস কক্ষে ডাকাতরা এক লাখ ৭৭ হাজার টাকা লুট করে। এছাড়া নিচতলার বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। ফলে মোট লুট হওয়া অর্থ দাঁড়িয়েছে দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকায়।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
খবরওয়ালা/টিএসএন



