রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহীর চারঘাট উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর রাজশাহী-পাবনা মহাসড়কের শিবপুর চুঙ্গাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (২৫) এবং বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। শিবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যান, আর মারুফকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে ক্লিনিকে নেওয়ার পর মারা যান। ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।