রাজশাহী রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকাল সাতটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। বগিটি উদ্ধারে কাজ চলছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। সকাল সাতটার দিকে রাজশাহী স্টেশনে আসার পর বিকট শব্দ হয়। পরে দেখা যায় ট্রেনটি ‘ঠ’ বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ঘটনাটি ঘটেছে। ‘ঠ’ বগির একটি চাকা ফেটে গেছে। ট্রেনের বগিটি উদ্ধারে তাঁরা কাজ শুরু করেছেন। খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করছেন ট্রেনটি ছাড়তে পারবেন। অন্য আন্তনগর ট্রেনগুলো ছেড়ে গেছে। শুধু চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন আটকে আছে।

খবরওয়ালা/এমএ জেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।