রাতের আঁধারে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরোনো বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. ফারুকের ছেলে মো. সোহেল এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকার আবদুর রহমানের ছেলে আবু বক্কর।

পুলিশের তথ্যানুসারে, কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটির দুই আরোহী গাড়ির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ এবং দুজনের লাশ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।