রাতের বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে সাধারণ মানুষ

শনিবার (১২ জুলাই) রাত ১০টার পর রাজধানীতে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। 

ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বজ্রসহ বৃষ্টিতে শীতলতা ফিরলেও জমে থাকা পানির কারণে থমকে যায় স্বাভাবিক জনজীবন।

সরেজমিনে মৌচাক, গ্রিনরোড, মালিবাগ, ধানমণ্ডিসহ বেশ কয়েকটি এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এতে যান চলাচল বিঘ্নিত হয় এবং পথচারীদের হাঁটাচলায় সৃষ্টি হয় নানা সমস্যা।

মৌচাকের বাসিন্দা আফজাল হোসেন জানান, “দিনভর প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও হাঁটুসমান পানি রাস্তায় উঠে গেছে। কাজ শেষে বাসায় ফিরছি, কিন্তু রাস্তায় কোনো গাড়িও পাচ্ছি না।”

একই অভিজ্ঞতার কথা জানিয়ে পথচারী আব্দুল্লাহ আল হিশাম বলেন, “ওষুধ কিনতে বের হয়েছি, কিন্তু রাস্তায় পানি জমে হাঁটা দায় হয়ে গেছে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

রাজধানীবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়—যা নগর ব্যবস্থাপনার দীর্ঘদিনের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।