রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী নাসিমুন প্রতি রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাঁকে কামড়ানোর চেষ্টা করেন। অদ্ভুত এই অভিযোগে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষও।

ঘটনাটি সামনে আসে সীতাপুরে আয়োজিত ‘সমাধান দিবসের’ অনুষ্ঠানে। সাধারণত এই সভায় স্থানীয়রা বিদ্যুৎ, রাস্তা, রেশন কার্ড বা নাগরিক সেবাসংক্রান্ত সমস্যা তুলে ধরেন। কিন্তু মেরাজ সেখানে এসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিজের ব্যক্তিগত ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তিনি জানান, স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপের রূপ নেয় এবং আমাকে কামড়ানোর চেষ্টা করে। ইতিমধ্যেই সে একবার কামড় দিয়েছে। আমি সময়মতো জেগে উঠে প্রাণে বেঁচেছি।

মেরাজ আরও অভিযোগ করেন, স্ত্রী তাকে মানসিকভাবে নির্যাতন করছে এবং তিনি আশঙ্কা করছেন, কোনো এক রাতে ঘুমের মধ্যে তাকে হত্যা করা হতে পারে। এজন্য তিনি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে নিরাপত্তা চেয়েছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকে ঘটনাটিকে মজা করে বলিউডের বিখ্যাত সিনেমা ‘নাগিনা’-র সঙ্গে তুলনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, লোকটা খুব ভাগ্যবান, বিবাহিত জীবনে সে শ্রীদেবীকে পেয়েছে!

অন্য এক ব্যবহারকারী মজা করে মন্তব্য করেছেন, তুমি কি তার নাগমণি কোথাও লুকিয়ে রেখেছ?

এদিকে জেলা প্রশাসক ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি উপবিভাগীয় কর্মকর্তা ও পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টিকে মানসিক হয়রানির অভিযোগ হিসেবেও দেখা হচ্ছে। তদন্তে মেরাজের মানসিক অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।