রান্নাঘরে মিলল সাবেক নারী ইউপি সদস্যের গলাকাটা লাশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাহেরা বেগম (৭২) নামে সাবেক এক নারী ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার রামদাস ধনিরাম এলাকায় শহরের বিজ্ঞান প্রযুক্তি কলেজের সামনে নিজবাড়ির রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাহেরা বেগম ওই এলাকার নুরুজ্জামান মিয়ার স্ত্রী এবং তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন সাহেরা বেগম। সোমবার সকালে ছোট ছেলে আলম মিয়ার স্ত্রী রান্নাঘরে গিয়ে শাশুড়ির গলাকাটা লাশ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ছেলে সাখাওয়াত হোসেন বাবু জানান, সকালে ছোট ভাইয়ের স্ত্রীর চিৎকার শুনে তিনি ছুটে গিয়ে দেখেন মা গলাকাটা অবস্থায় পড়ে আছেন। তিনি আরও জানান, তাদের মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ঘটনার রহস্য জানা যাবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।