রামপুরায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা লুট

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আল মামুন (৩৫) নামের এক ব্যবসায়ী। 

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় পশ্চিম রামপুরার বাগিচারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আল মামুনের বড় ভাই আল আমিন জানান, আল মামুনের বাসা ও বৈদ্যুতিক সরঞ্জামের দোকান বাগিচারটেক এলাকাতেই। শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য তিনি ৩ নম্বর গলির আনসার ক্যাম্পসংলগ্ন জামে মসজিদে যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি পৌঁছালে স্থানীয় কয়েকজন মাদকসেবী তার পথরোধ করে মারধর করে এবং মাথায় ছুরিকাঘাত করে।

ছিনতাইকারীরা তার কাছ থেকে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে।

খবরওয়ালা/আশ

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।