এবার ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইরান-ইসরায়লের সংঘাতের মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান।  ইরানের বিভিন্ন প্রদেশ ৫.১ মাত্রার ভূমিকম্পে অনুভূত হয়েছে।

 স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) এ ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী তেহরানসহ বহু অঞ্চলের বাসিন্দারা কম্পন টের পান বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে কোম শহরে। এটি ছিল ভূপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত অগভীরে, ফলে আশপাশের বিস্তৃত এলাকায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বাসাবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গত এলাকায় জরুরি নজরদারি চলছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে মাঝারি ও শক্তিশালী মাত্রার ভূকম্পন প্রায়ই ঘটে থাকে।

খবরওয়ালা/আশ

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।