রাস্তা বন্ধ করে চলাচল করায় গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ

প্রতিদিন ঢাকার গুলশান থেকে গাজীপুরে অফিসে যাওয়ার পথে রাস্তা বন্ধ রেখে যাতায়াত করতেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান। এতে সড়কে তৈরি হতো দীর্ঘ যানজট, দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে। এ নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সরকারের।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গাজীপুরের সেই পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।’

ওই পুলিশ কমিশনারের বিষয়ে আরও জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আইজিপি ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে তার কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আপনারা ফলাফল দেখতে পাবেন।’

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খান ঢাকার গুলশানে বসবাস করেন। প্রতিদিন সকালে তিনি গুলশান থেকে গাজীপুরে যান এবং কাজ শেষে একইভাবে ফেরেন। এ সময়ে তার যাতায়াত নির্বিঘ্ন করতে টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ক একমুখী করে দেওয়া হয়। এতে গাজীপুর থেকে ঢাকামুখী লেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। আবার ফেরার সময় ভোগড়া এলাকায় উড়ালসড়ক একমুখী করে দেওয়া হয়, ফলে গাজীপুরমুখী যান চলাচল বন্ধ থাকে।

এই প্রক্রিয়ায় প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছিল সাধারণ মানুষ, আর তাদের ভোগান্তির বিষয়টি সামনে আনতেই গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।