রেকর্ডবুকে রাচিন রবীন্দ্র

ক্রীড়া ডেস্ক ॥ বাঁ-হাতি স্পিন আর টেলএন্ডার ব্যাটার হিসেবে নিউজিল্যান্ড জাতীয় দলে এসেছিলেন রাচিন রবীন্দ্র। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বনে যান পুরোদস্তুর ওপেনার। নতুন ভূমিকায় ভারতে স্বপ্নের মতো কাটিয়েছেন। বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান সর্বোচ্চ রানসংগ্রাহকের (৫৭৮) দৌড়েও ছিলেন প্রায় শেষ পর্যন্ত।

41 robindro রেকর্ডবুকে রাচিন রবীন্দ্র

নিউজিল্যান্ড যে আরেকজন বড় তারকা পেতে যাচ্ছে, অনেক ক্রীড়াবোদ্ধাই তেমন মত জানিয়েছিলেন। ওয়ানডেতে বাজিমাতের পর এবার টেস্টেও দারুণ শুরু করলেন। অভিষেক সেঞ্চুরির ইনিংস টেনে নিয়ে গেলেন আড়াইশোর দোড়গোড়ায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সাদা পোশাকে নামার আগে তিনটি টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল রাচিন রবীন্দ্রর। যেখানে ৬ ইনিংসে সাত ও আট নম্বরে ব্যাট করে মোটে ৭৩ রান করতে পেরেছিলেন। সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৮ রানের। তৃতীয় টেস্ট খেলার দুই বছর পর আবারও টেস্ট খেলতে নেমেই ব্যাট হাতে নিজের জাত চেনালেন। মূলত হেনরি নিকোলস বাদ পড়ায় দলে সুযোগ পেয়েছিলেন। ব্যাটিং অর্ডারেও প্রমোশন পেয়ে উঠে আসেন চার নম্বরে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।