রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ উল্লেখ করে মন্তব্য করার অভিযোগে ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করেন। আদালতের সহকারী নাজমুল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯১.৪ শতাংশ জনগণ মুসলিম এবং তাদের ধর্ম ও রীতিনীতি অতি সংবেদনশীল। ইসলামী বিশ্বাস অনুযায়ী মুসলমানরা রোজা পালন করেন, যা আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর পূজা করেন। রোজা ও পূজাকে একসাথে উদাহরণ হিসেবে উল্লেখ করা মুসলিম ধর্মপ্রাণদের অনুভূতিতে আঘাত করেছে এবং উদ্বেগ সৃষ্টি করেছে।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, শিশির মনির সম্প্রতি DSN ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ উল্লেখ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।