লক্ষ্মীপুরে সেনা অভিযানে অস্ত্রসহ সাবেক যুবদল নেতা আটক

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ফরিদ উদ্দিন নামের সাবেক এক যুবদল নেতা আটক হয়েছেন। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (১০ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ফরিদ উদ্দিন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ছিলেন।

সেনাবাহিনী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফরিদ উদ্দিন পালেরহাট এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন সংবাদে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে তাকে আটকের পর তার তথ্যে একটি একনলা বন্দুক ও নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সদরসহ একাধিক থানায় অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, অস্ত্রসহ আটকের পর ফরিদ উদ্দিনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।