লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০

লন্ডনের ওয়েস্টমিনস্টারে ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশনের’ গ্রুপের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করায় প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়েছে।

চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালেই বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর একটার কিছুক্ষণ পরেই প্রথম গ্রেপ্তারটি ঘটে। ওই সময় বসে থাকা বিক্ষোভকারীরা কলম বের করে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে প্ল্যাকার্ড লিখছিলেন।

স্কয়ারের ফুটপাতে নীরবে বসে থাকা এই গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার শুরু করার জন্য কয়েক ডজন পুলিশ লাইনে দাঁড়িয়ে ছিল।

বিক্ষোভের দুই ঘণ্টা পর আয়োজকরা জানিয়েছেন, তারা প্রায় এক হাজার জনকে প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখেছেন।

পুলিশ জানিয়েছে, ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে একটি নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার জন্য। গ্রেপ্তার হওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি ১৮ বছর বয়সী, সবচেয়ে বয়স্ক ব্যক্তি ৮৯ বছরের। শনিবার রাত পর্যন্ত ২৯৭ জন হেফাজতে ছিলেন, বাকিদের জামিন দেওয়া হয়।

মেট্রোপলিটন পুলিশ ফেডারেশনের প্রধান পলা ডডজ বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। আমাদের মনোযোগ এমন এক সময়ে মানুষকে নিরাপদ রাখার দিকে থাকা উচিত যখন দেশটি সন্ত্রাসী হামলার জন্য উচ্চ সতর্কতায় রয়েছে। এর পরিবর্তে এই অবিরাম বিক্ষোভগুলোকে সহজতর করার জন্য অফিসারদের টেনে আনা হচ্ছে।’

 

সূত্র: বিবিসি, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান
খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।