‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলটসহ ৩০ জনের বেশি নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। তবে এই শোকের পরিবেশেও সোশ্যাল মিডিয়ায় চলছে বীভৎস লাশের ছবি ও ভিডিওর ব্যাপক ছড়াছড়ি। বিশেষত ইউটিউবার ও টিকটকাররা কনটেন্ট তৈরির জন্য হাসপাতালে ছুটে যাচ্ছেন, যার কারণে অনেক ক্ষেত্রে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এদিকে, চিত্রনায়ক ওমর সানী মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের নিয়ে বুধবার (২৩ জুলাই) তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট। বাদ দেন না ভাই। মাটির দিকে তাকান, আপনাকে আমাকে শুধু ডাকে।’

ওমর সানীর এই মন্তব্যের পর অনেকেই ফেসবুকের মন্তব্য বিভাগে সমালোচনা করতে শুরু করেছেন। তারা বলছেন, এ ধরনের অবস্থা মানবিকতার প্রতি অশ্রদ্ধা, যেখানে একদিকে শোকের পরিবেশ, অন্যদিকে কিছু মানুষ শুধু ভিউ ও কনটেন্টের জন্য মৃতদেহের ছবি শেয়ার করছে। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘মানবিকতা এখন একেবারে পিছিয়ে পড়েছে, সবই ভিউ ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।’

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতা বন্ধ করার আহ্বান উঠেছে।

 

OXY0eyGu+t4AAAAASUVORK5CYII= ‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট’
ফেসবুক থেকে

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।