লাস ভেগাসে হবে ২০২৬ বিশ্বকাপের ড্র

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। আগামী ৫ ডিসেম্বর বর্ণাঢ্য এই আয়োজন বসবে আধুনিক প্রযুক্তিতে নির্মিত ভেন্যু ‘দ্য স্ফিয়ার’-এ। ইএসপিএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। ড্রয়ের মাধ্যমে দলগুলোকে ১২টি গ্রুপে ভাগ করা হবে।

২০২৩ সালে উদ্বোধন হওয়া ‘দ্য স্ফিয়ার’ অত্যাধুনিক এক ভেন্যু। ১৭,৫০০ দর্শকের আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে রয়েছে ৫৪,০০০ বর্গমিটারের বিশাল স্ক্রিন। শুরু থেকেই ড্র অনুষ্ঠানের জন্য এটি ছিল ফিফার পছন্দের তালিকার শীর্ষে।

উল্লেখ্য, ১৯৯৪ বিশ্বকাপের ড্রও হয়েছিল লাস ভেগাসে। তবে তখন যেমন, এবারও শহরটিতে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। তা সত্ত্বেও বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজন আবারও ফিরছে জাঁকজমকপূর্ণ লাস ভেগাসে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।