লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করলো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যেই এবার লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করলো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (৮ মে) পাঞ্জাব প্রদেশের রাজধানীর ওয়ালটন রোডে ধ্বংস করা হয় ড্রোনটি।

আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এদিন হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে লাহোর। দফায় দফায় বিস্ফোরণ হয় পাঞ্জাব প্রদেশের রাজধানীর ওয়ালটন রোডে। ভারতীয় ড্রোন ধ্বংস করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আর এতেই ওই বিস্ফোরণ ঘটে।

ড্রোনগুলো দিয়ে নজরদারি করা হচ্ছিলো বলে দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। জ্যামারের মাধ্যমে সেগুলো অকেজো করে ধ্বংস করা হয়। এ সময় ড্রোনে বিস্ফোরক বহন করা হচ্ছিলো বলেও দাবি করে পাকিস্তান।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে। শোনা যায় সাইরেনের শব্দও। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।