শরীয়তপুরে ডেঙ্গুতে কলেজ শিক্ষকের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবু তাহের গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি ওই উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার মৃত সফিজউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তাহের ১৫ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরিক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় পরিবার। পরে সেখানে দুইদিন চিকিৎসা করালেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সেখানে মারা যান তিনি।

আবু তাহেরের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসা শেষে সোমবার তিনি মারা যান। তার সংসারে তিনটি ছোট সন্তান রয়েছে। তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, আবু তাহের একজন ভালো শিক্ষক ছিলেন। সবসময় আমাদের সঙ্গে ও শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। আমরা আমাদের একজন কাছের সহকর্মীকে হারালাম।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।