শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ২

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং কয়েকজন আহত হন।

রবিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বেপারী (৪০) ও কামাল বেপারীর (৪৫) নাম পাওয়া গেছে। দুজনই হাতবোমার আঘাতে আহত হন।

পুলিশ জানায়, চেরাগ আলী বেপারি কান্দি এলাকার ইউপি সদস্য নাসির বেপারী এবং স্থানীয় তাজুল ছৈয়াল ও মুনতা বেপারী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সন্ধ্যায় বিলাসপুরের বুধাইরহাট এলাকায় নাসির ও তাজুলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতবোমার বিস্ফোরণ ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।