ভারত থামল ২৯৮ রানে

মাত্র ২ রান দূরে থেকে তিনশ ছোঁয়া হলো না ভারতের। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৯৮ রান তুলে ইনিংস শেষ করেছে দলটি। এটি টুর্নামেন্টের ইতিহাসে ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এখন এই রান তাড়া করতে নামবে দক্ষিণ আফ্রিকা। তবে পরিসংখ্যান বলছে, নারী ওয়ানডের ইতিহাসে দক্ষিণ আফ্রিকা কখনও এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের মুখ দেখেনি। দলটির সর্বোচ্চ সফল রান তাড়া ছিল ২৭৫।

তবু আশা ছাড়ছে না প্রোটিয়া নারীরা। কারণ, ২০২২ বিশ্বকাপে একই ভারতকে হারিয়েছিল তারা ২৭৫ রানের লক্ষ্য তাড়া করে। সেই ঐতিহাসিক জয়ের স্মৃতিই হতে পারে এবার তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।