শাবিপ্রবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ২০ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। 

এছাড়া আরও ১৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১২ জনকে এবং রুমে অস্ত্র রাখার দায়ে আরও ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় অপরাধে যুক্ত ১৭ শিক্ষার্থীকে দুই থেকে চার সেমিস্টার মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

প্রক্টর আরও জানান, অভিযুক্ত ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের নিষ্পত্তি দেওয়া হয়েছে।

তবে বহিষ্কৃতদের তালিকা প্রকাশ করেনি প্রশাসন। যদিও সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

এর আগে গত ১২ জানুয়ারি একই আন্দোলনে হামলার ঘটনায় শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।