হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) প্রথমবারের মতো ব্যবহার করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (৪ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে রোম থেকে আসা বিজি-৩৫৬ ফ্লাইটটি টার্মিনাল ৩-এ অবতরণ করে। এটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, যার পাইলট ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং ফার্স্ট অফিসার তাহসিন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, যাত্রী নামানোর পর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে জিডিজিএস, বোর্ডিং ব্রিজের বাহ্যিক বিদ্যুৎ সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণ ও পানি সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
খবরওয়ালা/আশ



