শাহবাগের ঘটনায় চবির শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন শিক্ষার্থীরা

রাজধানীর শাহবাগে জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি হাতে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান শতাধিক শিক্ষার্থী।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমাদের দেশপ্রেম ও জাগ্রতবোধ থেকে জাতীয় সংগীতের অবমাননার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেসব উগ্র গোষ্ঠী এ ধরনের কার্যকলাপে জড়িত অনতিবিলম্বে এগুলো বন্ধ করুন। অন্যথায় সাধারণ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে বাধ্য হবো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্রান্ড সোসাইটির সাধারণ সম্পাদক সিফাত আহমেদ বলেন, একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে জাতীয় সংগীত। কেউ যদি এটা নিয়ে বিরূপ মন্তব্য করে তাহলে অবশ্যই আমরা এর বিরুদ্ধে আবস্থান নেবো। আমরা দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে আজকের কর্মসূচি পালন করেছি।

খবরওয়ালা/এমইউ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।