শাহবাগে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

রাজধানীর শাহবাগে শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশবঞ্চিতরা ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’র দাবিতে  বিক্ষোভ-সমাবেশ করছেন।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় তারা শাহবাগে অবস্থান নেন। এক হাজারেরও বেশি নিয়োগবঞ্চিত প্রার্থী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। কেউ কেউ কাফনের কাপড় পরে সেখানে অবস্থান করছেন।

দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি চলছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নাজমুন নাহার নামে একজন সুপারিশবঞ্চিত প্রার্থী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার শিক্ষক পদ শূন্য। অথচ আমরা শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা সুপারিশবঞ্চিত হয়েছি। অবিলম্বে শূন্যপদে নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএর সনদধারীদের নিয়োগের ব্যবস্থা করা হোক। আমাদের এ দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না।

আন্দোলনকারীদের দুই দফা দাবি-
১. ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশবঞ্চিত ১৬ হাজার ২১৩ জনকে নিয়োগ দিতে হবে।

২. নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।