শিবিরের আয়ের উৎস সাবেক এবং বর্তমান জনশক্তি: ঢাবি শিবির সভাপতি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়ের উৎস সাবেক এবং বর্তমান জনশক্তি- বলে মন্তব্য করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ। এছাড়া বর্তমান জনশক্তি কাজ করে আর সাবেকরা তাদের সহযোগিতা করেন বলেও জানান তিনি।

সোমবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিল কার্যক্রম শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্রশিবির একমাত্র ব্যতিক্রম সংগঠন যেখানে সাবেকরা কানেক্ট থাকে। তারাই আমাদের সম্পদ। কর্মজীবনে যাওয়ার পর একজন শিবিরকর্মী সংগঠনের সঙ্গে আজীবন কানেক্ট থাকেন।

এসএম ফরহাদ বলেন, শিবিরের যারা কর্মী, সার্থী ও সদস্য থাকেন তারা ছাত্রজীবন শেষে সংগঠন থেকে ছুটি নেন। কিন্তু কর্মজীবনে যাওয়ার পর তিনি যে শাখায় ছিলেন তার সঙ্গে আজীবন কানেক্ট থাকেন। যেমন আমি কর্মজীবনে গেলেও ঢাবি শাখা শিবিরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে থাকাকালীন আমি চাইব, আমার সংগঠনকে সহযোগিতা করতে। ঠিক এভাবেই সাবেকরা আমাদের সহযোগিতা করে থাকেন।

এ সময় তিনি বলেন, প্রতিদিন প্রায় ৫০০ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করানো হচ্ছে।

উল্লেখ্য, শিবির সেক্রেটারি ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এ ছাড়া এসএম ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।