শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে বৃদ্ধের মৃত্যু

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে শিয়াল মারতে পাতা বৈদ্যুতিক ফাঁদে আব্দুল হাকিম (৫৯) না‌মে এক বৃদ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে। আজ বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে পৌরশহ‌রের না‌রি‌কেলবা‌ড়ি সন‌্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল হা‌কিমের পাট ক্ষেতে শিয়া‌লের উপদ্রব বৃ‌দ্ধি পেলে উক্ত ক্ষে‌তে বৈদ্যুতিক ফাঁদ তৈ‌রি ক‌রেন তিনি।
আজ বুধবার সকা‌লে বিদ‌্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত আব্দুল হা‌কিম বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তে প‌ড়ে যান।

প‌রে সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে পড়ে থাক‌তে দে‌খে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পেক্ষে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’

খবরওয়ালা/এফএস
 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।