শিল্পী ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম জিয়া

রাজধানী ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন খ্যাতিমান লালনসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের অসুস্থতার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শুক্রবার (১১ জুলাই) বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে মহাখালীর এই হাসপাতালে পাঠিয়ে তিনি ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খবর নেন। বেগম জিয়া অসুস্থ ফরিদা পারভীনের আশু আরোগ্য কামনা করেন।

এর আগে গত ৯ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।

তিনি সেখান থেকেই সরকারের আইন ও সংস্কৃতি দুই উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে শিল্পীর চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের উদ্যোগ কামনা করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।