খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫
রাজধানীর বনানীতে পূর্ব বিরোধ ও শিশা লাউঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি। এই ঘটনায় দুইজন গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
র্যাব জানায়, কুমিল্লার বড়ুরা এলাকা থেকে শুক্রবার বিকেলে দইজনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
র্যাব বলছে, হত্যার সময় মুন্না ছুরিকাঘাত করেন। হামজা লাঠি দিয়ে আঘাত করে। এদিকে লাউঞ্জের মালিক ইব্রাহীম খলিলসহ মতিউর ও সজীবসহ পলাতক আছেন আরও কয়েকজন আসামি। হত্যায় জড়িত বাকিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।
খবরওয়ারা/এমইউ