খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র প্রভাবে শ্রীলঙ্কায় টানা প্রবল বর্ষণ এবং বন্যায় এখন পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৭৬ জন নিখোঁজ রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এ পরিস্থিতিতে শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিপাত এবং বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১৭৬ জন। ডিএমসি জানিয়েছে, বৈরী আবহাওয়ায় দেশের ১৫,০০০ বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৭৮,০০০ মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে জরুরি আইন জারি করেছেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী উদ্ধার তৎপরতা জোরদার করেছে। শনিবার অনুরাধাপুরা জেলায় ২৪ ঘণ্টার অভিযানে ৬৯ জন বাসযাত্রী, তাদের মধ্যে এক জার্মান পর্যটক, উদ্ধার করা হয়।
এদিকে, কেলানি নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর শত শত মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। কেলানি নদী কলম্বো শহর হয়ে ভারত মহাসাগরে মিশেছে।
ডিএমসি কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, ২০১৬ সালের তুলনায় এবারের বন্যা আরও ভয়াবহ হতে পারে। ২০১৬ সালে ৭১ জন নিহত হয়েছিল এবং ২০২২ সালে ভারি বৃষ্টিতে ২৬ জন নিহত হয়েছিল।