শ্রেণিকক্ষে ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করার ভিডিও ভাইরাল, চার মাদরাসা শিক্ষার্থী বহিষ্কার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শ্রেণিকক্ষে এক ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় যুক্ত থাকা আলিম দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদরাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন— আমির হামজা, মাহমুদ হাসান, আল আমিন এবং ওই শ্রেণির এক ছাত্রী।

ঘটনার পর মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের অনুমতিতে গত ১১ আগস্ট সকাল ১১টায় নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি এবং অভিভাবকদের উপস্থিতিতে এক জরুরি সভা হয়। সভায় সর্বসম্মতভাবে এ ঘটনায় জড়িত ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মাদরাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন মোল্লা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা ও সুনাম রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে জরুরি সভায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ঘটনা সম্পর্কে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, আমি বিষয়টি অবগত হয়েছি, ইতিমধ্যে অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে। প্রয়োজনে এ বিষয়ে অধিকতর তদন্ত করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।