‘সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আন্দোলন কিন্তু শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উদ্দ্যেশ্যে নয়; এটা ছিল স্বৈরাচারী ব্যবস্থার বিতরণ ও স্বৈরাচারী পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন। স্বৈরাচারী পদ্ধতি শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল।

শনিবার (১লা মার্চ) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুজন আয়োজিত এক মানববন্ধনে বদিউল আলম এসব কথা বলেন। তিনি বলেন, কোনোভাবেই এটা চাওয়া নয়।

সুজনের সম্পাদক বলেন, সংস্কারগুলো দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তাহলে দ্রুত একটি নির্বাচন হতে পারে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে।

বদিউল আলম আরও বলেন, শেখ হাসিনা আকাশ থেকে আবির্ভূত হননি, একটি পদ্ধিতির মধ্য দিয়ে তিনি তা হয়েছেন। এই পদ্ধতির সংস্কারের প্রয়োজন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা লাগবে। নয়তো আবারও স্বৈরাচার তৈরি হবে। এই লুই কানের সুন্দর ভবনে যেন অসুন্দর মানুষ আর ঢুকতে না পারে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে মার্কিন সরকারের দেওয়া অনুদান সুজন পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বলেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়। সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না; সংগঠনটি পরিচালিত হয় বিভিন্ন ব্যক্তির সহায়তায়।

যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার তথ্যকে ফেক নিউজ উল্লেখ করে বদিউল আলম বলেন, ডিপ ফেক নিউজ। এর মধ্যে সামান্যতম সত্যতা নেই। স্বৈরাচারের দোসররা বিতর্কিত করার জন্য এসব অপতথ্য ছড়াচ্ছে।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।