সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা

সরকার সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে। এ লক্ষ্যে আগামী রবিবার (২ নভেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

সভার সভাপতিত্ব করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। সভায় সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি। 

এছাড়া গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিরাপত্তা), ইডেন ভবন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) এবং নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ই/এম বিভাগ-৪ সভায় উপস্থিত থাকবেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।