সনদের দাবিতে রাজধানীতে মাধ্যমিক শিক্ষক প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও

রাজধানীর শাহবাগে সনদ প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা।

সোমবার (৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বিক্ষোভকারীরা জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের দিকে রওনা হন এবং পরে ঘেরাও কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় ফেল করানো হয়েছে।

জসিম উদ্দিন নামের এক আন্দোলনকারী সাংবাদিকদের বলেন, ‘বৈষম্যের কারণেই জীবন দিয়ে আন্দোলন করে অবশেষে বৈষম্যের শিকারই হয়েছি আমরা । লিখিত পরীক্ষায় যারা পাস করেছে, তারা মৌখিকেও অংশ নিয়েছে, তাদের সবার যোগ্যতা রয়েছে। অথচ ৮৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ২৩ হাজারকে অকৃতকার্য দেখানো হয়েছে। এটি অন্যায়।

এ সময় আন্দোলনকারীরা দাবি জানান, মৌখিক পরীক্ষায় ফেল দেখানো পরীক্ষার্থীদেরও পাস করিয়ে সনদ দিতে হবে এবং এই দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।