ইবিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উদযাপিত

ইবি প্রতিনিধি ॥ ইবিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উদযাপিত। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। পূজা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য প্রার্থনা এবং বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ফান্ড কালেকশন করেন তারা।

ইবিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উদযাপিত

গতকাল সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় ইবি থানা সংলগ্ন মাঠে বিশ্ববিদ্যালয় পূজা উৎযাপন পরিষদের উদ্যোগে পূজা আয়োজিত হয়। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা সুব্রত চক্রবর্তী, আইসিটি বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লিটন বরণ সিকদার, ফোকলোর স্টাডিজ বিভাগের এরশাদুল হক, রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিপ্লব সরকার, ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস সহ ইবির প্রায় অর্ধশত সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস বলেন, দেশে বন্যার কারণে একটি সংকটকাল চলছে। এই প্রেক্ষিতে অন্যান্য বছরের তুলনায় এবার একটু সংক্ষিপ্ত আকারে আমাদের পূজার আয়োজন করা হয়েছে। তবে, আমাদের পূজার স্থানটি নিচু হওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে যা আমাদের কার্যক্রমে সমস্যার সৃষ্টি করছে। প্রশাসনের নিকট দাবী থাকবে, আমাদের মন্দিরের জায়গাটি যেন উঁচু করে দেওয়া হয়।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

উল্লেখ্য, হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালন করে। এবছর জন্মাষ্টমীর শোভাযাত্রার ব্যয় কমিয়ে সেই অর্থ দিয়ে দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় বন্যার্তদের পাশে দাড়িয়েছে ইবির পূজা উদযাপন পরিষদ।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।