সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিকের স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। সুমাইয়াকে রিমান্ডে নিতে পুলিশ আবদেন করবে বলেও জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতার অভিযোগে জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে গ্রেপ্তার হয়েছেন ২৮ জন।

এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান তালেবুর রহমান।

এর আগে গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় গত বুধবার রাতে ডিবির একটি দল মেজর সাদিকের স্ত্রী সুমাইয়াকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।