সপ্তম হয়েও কোটি টাকার প্রাপ্তি বাংলাদেশ নারী দলের

নারী ওয়ানডে বিশ্বকাপে সপ্তম স্থান অর্জন করেও প্রায় ৭ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের। ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা—যে ম্যাচে বিজয়ী দল প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পাবে।

চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিপুল অঙ্কের অর্থ পুরস্কার। এবারের আসরে মোট প্রাইজমানি নির্ধারণ করেছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষদের বিশ্বকাপের মোট প্রাইজমানির চেয়েও ১ কোটি ডলার বেশি। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে এই অঙ্ক ছিল মাত্র ৩৫ লাখ ডলার।

চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। রানার্সআপ দল পাবে তার অর্ধেক—২২ লাখ ৪০ হাজার ডলার।

পুরস্কার বিতরণকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে—অংশগ্রহণ, টুর্নামেন্টে অবস্থান এবং জয়সংখ্যা। এর মধ্যে অংশগ্রহণভিত্তিক অর্থ সবার জন্য সমান। এই খাত থেকে বাংলাদেশ পাচ্ছে আড়াই লাখ ডলার।

টুর্নামেন্টে সপ্তম স্থানে থাকার সুবাদে বাংলাদেশ আরও ২ লাখ ৮০ হাজার ডলার পাচ্ছে। এছাড়া একটি জয় পাওয়ায় টাইগ্রেসদের প্রাপ্তি ৩৪,৩১৪ ডলার।

সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ নারী দল পাচ্ছে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।