সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্প, উৎপত্তির স্থান বাংলাদেশেই

বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল সিলেটের ছাতকে।

আট দিনের মধ্যে এটি দেশে দ্বিতীয় দফা ভূমিকম্পের ঘটনা। এর আগে গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে এবং মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯।

আজকের ভূমিকম্পটি শুধু সিলেট অঞ্চলে অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট অঞ্চলে এর উৎপত্তিস্থল হলেও সেখানকার কিছু বাসিন্দা কম্পনটি অনুভব করেননি বলে জানিয়েছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।