সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো এশিয়ার তিন দেশ

ঈদ কবে হবে তা নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে এশিয়ার তিন দেশ। এগুলো হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই।

এদিকে এই তিন দেশ যখন ঈদের তারিখ ঘোষণা করেছে তখন মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ অন্যান্য জায়গায় চলছে জিলহজের চাঁদের সন্ধান।

গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়ায় পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদের দেখা না মেলায় ঘোষণা দেয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে আগামী ৭ জুন (শনিবার) উদ্‌যাপিত হবে ঈদুল আজহা।

ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে শুক্রবার (৬ জুন)। 

ব্রুনাইয়েও চাঁদ দেখা যায়নি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ৭ জুন।

মঙ্গলবার (২৭ মে) যদি সৌদিতে চাঁদ দেখা যায় তাহলে আগামী ৫ জুন হবে আরাফাতের দিন। আর ৬ জুন হবে ঈদুল আজহা।

জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র হজ ও ঈদুল আজহার দিন নির্ধারিত হয়।

 

খবরওয়ালা/এন  

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।