সরকারি মেডিকেলে ভর্তির সময়সীমা বাড়লো

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সরকারি মেডিকেল কলেজে  এমবিবিএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত  বাড়ানো হয়েছে। ফলে অফিস চলাকালীন যে কোনো সময় এমবিবিএসে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘গত ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।’

এর আগে গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত।

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।