সরকার পতনের পর আত্মগোপনে কুমারখালী অধিকাংশ জনপ্রতিনিধিরা 

বিশেষ প্রতিনিধি ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুমারখালী উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের দেখা মিলছে না। পাশাপাশি উপজেলা পরিষদ ও ১ টি পৌরসভার জনপ্রতিনিধিরাও রয়েছেন আড়ালে। জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যাওয়ায় স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সেবা-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।

ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রমও।  অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা কর্মস্থলে যোগদানের নির্দেশ দিলেও তা মানছেন না জনপ্রতিনিধিরা। জনপ্রতিনিধিদের আত্মগোপনে চলে যাওয়ায় এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  তথ্য অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের মতো কুমারখালী উপজেলার জনসাধারণ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ সেবা-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।

সরকার পতনের পর আত্মগোপনে কুমারখালী অধিকাংশ জনপ্রতিনিধিরা 

সরকার পতনের পর আত্মগোপনে কুমারখালী অধিকাংশ জনপ্রতিনিধিরা

সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী, উদ্যোক্তা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত থাকলেও নেই কোনো জনপ্রতিনিধি। কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন আব্দুল মান্নান খান । তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদেরও দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। পৌর মেয়র সামসুজ্জামান  অরুণ সহ  সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা রয়েছেন। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের মনোনীত এবং দলীয় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। তবে অনেকে পরিষদে না গেলেও কর্ম এলাকায় আছেন বলেও নিশ্চিত করেন সূত্রটি। একাধিক ইউপি সচিব ও সংশ্লিষ্টরা জানান, গত ৫ আগস্টের পরে দুর্বৃত্ত-রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ভয়ে তারা আত্মগোপনে আছে। অনেকের বাড়ি ও অফিসে হামলা, ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।