সাঁকো পার হতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেলো দুই শিশুর

পাবনার ফরিদপুরে সাঁকো পার হতে গিয়ে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো- উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের রজব মণ্ডলের ছেলে জিয়ারুল (৩) ও একই গ্রামের মাকসুদুল ইসলামের মেয়ে জমিরন (২)। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন।

ফরিদপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জমিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

খাগরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদ সরকার জানান, গ্রামের মধ্য দিয়ে একটি ছোট ডোবা আছে। দুপুরের কোনো একসময় বাড়ির পাশে ওই ডোবার ওপর থাকা সাঁকো পার হতে গিয়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর আড়াইটার দিকে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ছোট ছোট ছেলেমেয়ে। সাঁতার জানে না। পরিবারের অসচেতনতায় এমন দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।