সাইফ-সৌম্যের ঝড়ের পরও তিনশ ছুঁতে পারেনি বাংলাদেশ

সিরিজের প্রথম দুই ম্যাচই ছিল লো স্কোরিং। রান পেতে বেশ বেগ পেতে হয়েছে ব্যাটারদের। তবে আজ মিরপুরের স্পিন স্বর্গে দাপট দেখিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। তাদের রেকর্ড গড়া জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যর্থতায় রানের গতিতে ভাটা পড়ে। তাওহিদ হৃদয়-নাজমুল শান্তদের ধীরগতির ব্যাটিংয়ের ফলে তিনশ রানও স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। শেষ ওয়ানডে জিততে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২৯৭ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আজ আড়াই বছরের অপেক্ষা ফুরল বাংলাদেশের। ওয়ানডেতে ৯৪৫ দিন ও ৪৫ ইনিংস পর শতরানের উদ্বোধনী জুটি গড়েছে দলটি। মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫২ বলে ১৭৬ রানের জুটি গড়েছেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য। মিরপুরে এটা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

মিরপুরে আজ যেভাবে স্বচ্ছন্দে খেলছিলেন সাইফ-সৌম্য, তাতে দুজনেরই সেঞ্চুরি পাওয়ার কথা ছিল। কিন্তু দুজনেই সেটা ছুঁড়ে ফেলে এসেছেন। ২৬তম ওভারের দ্বিতীয় বলে রস্টন চেজকে স্লগ সুইপ করতে যান সাইফ। টাইমিংয়ে গড়বড় হওয়া বল লংঅনে তালুবন্দী করেছেন জাস্টিন গ্রিভস। ৭২ বলে ছয়টি করে চার ও ছক্কায় ৮০ রান করেছেন সাইফ।

সাইফ আউট হওয়ার তিন ওভারের মধ্যেই বাংলাদেশ হারিয়ে দ্বিতীয় উইকেট। ২৯তম ওভারের প্রথম বলে আকিল হোসেনকে স্লগ সুইপ করেছেন সৌম্য। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে তালুবন্দী করেছেন আকিম আগুস্তে। ৮৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৯১ রান করেছেন সৌম্য। দুই ওপেনারের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৮.১ ওভারে ২ উইকেটে ১৮১ রান। তৃতীয় উইকেট জুটিতে শান্ত-হৃদয় ৫০ রানের জুটি গড়লেও খেলেছেন ৭০ বল।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।