৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। এই ধাপে মোট এক হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর থেকে এবং চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পিএসসি সচিবালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ এক হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট [http://bpsc.teletalk.com.bd] থেকে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তিসঙ্গত কারণে প্রয়োজনে কমিশন প্রকাশিত সময়সূচিতে সংশোধন আনার অধিকার সংরক্ষণ করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।