সাগরের এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

লক্ষ্মীপুরে রামগতির জেলেদের জালে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ ধরা পড়েছে। পরে মাছটি নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়

শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল ব্যাপারীর আড়তে ওই বড় মাছটি ডাকে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ ব্যাপারী। রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০জন জেলেকে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়েছে।

অজি উল্যাহ ব্যাপারী জানান, ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি ঢাকার মোকামে পাঠাব, আশা করছি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব। এমন বড় ইলিশ সচরাচর দেখা মেলে না। ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে বলেও তিনি জানান।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।