সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে পিয়া গ্রেপ্তার

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন পিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পৌর শহরের হাসপাতাল সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহজেবিন শিরিন পিয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এএসআই রুনি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি তিনি বলতে পারেননি।

মাহজেবিন শিরিন পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

মাহজেবিন শিরিন পিয়াকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ও তদন্ত পরিদর্শক এবিএম মনিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাদের পাওয়া যায়নি।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।