সাময়িকভাবে এনআইডি সংশোধন সেবা স্থগিত করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন সেবা স্থগিত থাকবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পুনরায় কার্যক্রম শুরু করা হবে।

ইসি সূত্র আরও জানায়, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এখন তালিকা প্রিন্টের কাজ শুরু হয়েছে। নির্বাচন-পূর্ব এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা প্রয়োজন হয়ে পড়েছে।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।